কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি
বিষয়: সংস্থার ব্যবহৃত গাড়ি ক্রয়ের জন্য সিলমোহরকৃত কোটেশন আহ্বান।
বাংলাদেশ উইমেনস হেলথ কোয়ালিশন (BWHC)-এর মালিকানাধীন নিম্নবর্ণিত ব্যবহৃত গাড়িটি বিক্রয়ের লক্ষ্যে আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানের নিকট থেকে সিলমোহরকৃত কোটেশন আহ্বান করা যাচ্ছে।
গাড়ির বিবরণ:
- গাড়ির ব্যা/মডেল : Microbus Toyota M Crop ( X NOHA)
- রেজিস্ট্রেশন নম্বর : 25/06/2014
- উৎপাদন সাল : 2006
- ইঞ্জিন নম্বর : 1AZ-5472591
- চেসিস নম্বর : AZR60-3056445
- বর্তমান অবস্থা : ব্যবহৃত (As is where is basis)
শর্তাবলী:
১. আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে সিলমোহরকৃত কোটেশন দাখিল করবেন।
২. কোটেশনের মাধ্যমে স্পষ্টভাবে “গাড়ি ক্রয়ের কোটেশন” উল্লেখ করতে হবে।
৩. সর্বোচ্চ গ্রহণযোগ্য দরদাতাকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গাড়ি বিক্রয় করা হবে। তবে কোন কারণ দর্শন না করে যে কোন বা সকল কোটেশন গ্রহণ বা বাতিল করার পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৪. আগ্রহী দরদাতাগণ অফিস চলাকালীন সময়ে পূর্বানুমতি সাপেক্ষে গাড়িটি পরিদর্শন করতে পারবেন।
৫. নির্বাচিত ক্রেতাকে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ মূল্য পরিশোধ করে গাড়ি গ্রহণ এবং মালিকানা হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
কোটেশন দাখিলের শেষ তারিখ:
তারিখ: 12/08/2026
সময়: বিকাল ৩.০০ ঘটিকা
কোটেশন দাখিলের ঠিকানা:
বাংলাদেশ উইমেনস হেলথ কোয়ালিশন (BWHC)
বাড়ি নং # ৮০৬, রোড # ০৩, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা
কর্তৃপক্ষ
বাংলাদেশ উইমেনস হেলথ কোয়ালিশন (BWHC)